কালীগঞ্জের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন এস. এম ইমাম রাজী টুলু

কালীগঞ্জের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন এস. এম ইমাম রাজী টুলু

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন এস. এম ইমাম রাজী টুলু।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তাঁর স্থলাভিষিক্ত এস. এম ইমাম রাজী

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম ইমাম রাজীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। একই সময় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমানকে বিদায় জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আজিজুর রহমানকে (১৭৭৯৫) গোপালগঞ্জের মুকসুদপুরে এবং মুকসুদপুরের ইউএনও এস. এম ইমাম রাজী টুলুকে (১৭৮৫৮) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

gazipurkontho
ইউএনও এস. এম ইমাম রাজী টুলু।

জানা গেছে, বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালের ০৫ ডিসেম্বর মুকসুদপুর যোগদান করেছিলেন। এছাড়াও ২০২২ সালের ১৭ জুলাই থেকে ২০২২ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা খুলনা।

 

আরো জানতে……

কালীগঞ্জের নতুন ইউএনও এস. এম ইমাম রাজী টুলু

কালীগঞ্জের ইউএনও আজিজুর রহমানকে মুকসুদপুর বদলি