সময় টিভির বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা আর নেই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ব্রেন স্ট্রোকে মারা যান তিনি।

সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুক্তা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। ২০১০ সালে সময় টেলিভিশনের যাত্রাকালে থেকেই এর সঙ্গে ছিলেন জাকারিয়া মুক্তা। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।