‘একটি দূর্ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী স্টেশন রোডের ফুটওভার ব্রিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কারণ ব্রিজটি এটাই ঝুঁকিপূর্ণ তা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই ব্রিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অতিদ্রুত সংস্কারের আহ্বান জানাচ্ছেন সবাই।

ছবিতে দেখা যাচ্ছে, ব্রিজটির মাঝখান বরাবর থাকা মূল দুটি পিলার বাঁকা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে।

তবে এই পিলার গুলো কিভাবে কবে থেকে বাঁকা হয়েছে তা জানা যায়নি।

gazipurkontho
ফুটওভার ব্রিজের ছবি।

শুক্রবার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন শেয়ার করে তাতে লিখেছেন, ‘একটি দূর্ঘটনার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ। তৈরি থাকি আমাদের কোনো প্রিয়জনকে হারানোর জন্য। উদাস কতৃপক্ষ তৈরি থাকুক সামান্য জীবন এর মুল্য পরিশোধের জন্য’।

#স্থানঃ_ষ্টেশন_রোড_বাসস্ট্যান্ড
#টংগী_গাজীপুর।

সেই ছবির নিচে একজন লিখেছেন, ‘আপনে শেয়ার দিছেন কর্তপক্ষের কোনো মাথাব্যথা নেই, যদি ব্যরিষ্টার সাব শেয়ার দেয় ঠিকই আলোচনায় আসবে।’

অপর আরেকজন লিখেছেন, ‘এখানেও প্রধানমন্ত্রীকে লাগবে মনে হচ্ছে।’

এছাড়াও অনেকে এরকম আরো অসংখ্য মন্তব্য করেছেন ছবিটিতে।

বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নজরে আনলে তিনি বলেন, জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।