রাজবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত: ২০ গাড়িকে জরিমানা, এক লাইনম্যানের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুরের রাজবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধরনের ২০ টি গাড়িকে জরিমানা করা হয় এবং অবৈধ স্ট্যান্ড পরিচালনাকারী এক লাইনম্যানকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

১৯৮৩ সালের ‘মোটরযান অধ্যাদেশ’ অনুযায়ী ২০ টি গাড়ির চালককে অবৈধ ভাবে গাড়ী চালানোর দায়ে সাত হাজার সাতশত টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধ স্ট্যান্ড পরিচালনাকারী এক লাইনম্যানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিচারের আওতাভুক্ত গাড়ির মধ্যে রয়েছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং কভার্ডভ্যান।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button