নির্বাচন থেকে প্রার্থীকে সরে দাঁড়ানোর হুমকি: জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়ার অভিযোগে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার জানান, বুধবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে আদেশ পেয়ে ওসি আসাদুজ্জামানকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আগামী ১৮ জুন গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ইজাদুর রহমান মিলনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়ার অভিযোগ ওঠে ওসি আসাদুজ্জামানের বিরুদ্ধে।

এ ব্যাপারে ইজাদুর রহমান ওসির প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশন ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলেন।

 

সূত্র: জাগো নিউজ