গাজীপুরের নতুন জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন

গাজীপুরের নতুন জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মমতাজ পারভীন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীনকে গাজীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য : গাজীপুর জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পাওয়া বেগম মমতাজ পারভীন ২০২২ সালের ৪ই অক্টোবর থেকে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১১তম ব্যাচের বিচারক। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান) এবং এল.এল-এম ডিগ্রি অর্জন করেন।

ইতোপূর্বে তিনি ঢাকা জেলার সদস্য প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশে ও দেশের বাইরে ভারত, অস্ট্রেলিয়া ও মালদ্বীপ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সিঙ্গাপুর ও থাইল্যান্ড দেশসমূহ ভ্রমন করেছেন।

তাঁর নিজ জেলা রংপুর।