গাজীপুর

গাজীপুরে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ী কলেজগেট এলাকায় গাড়িচাপায় মোসা. নুরী বেগম (৪১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরী কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভেদাইটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাসা ভাড়া থাকতেন নুরী। সেখানে থেকে তিনি কোনাবাড়ী কলেজগেট এলাকায় ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন। রাতে কারখানা থেকে তিনি বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই নুরীর মৃত্যু হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button