আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান।

সংবাদ মাধ্যমকে ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন ৩৯ জন বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button