গাজীপুর

গাজীপুর ক্লাবের সভাপতি রনি, সম্পাদক ফাকরুল

বিশেষ প্রতিনিধি : গাজীপুর ক্লাব লিমিটেড-এর ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (০২ আগস্ট) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এম. মঞ্জুরুল করিম রনি।

আলোচনায় অংশ নেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাকরুল ইসলামসহ অনেকে।

দিনব্যাপী আয়োজনে ক্লাব প্রাঙ্গণে ছিল সদস্যদের উপস্থিতি, প্রাণবন্ত পরিবেশ এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা। নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন, নির্বাহী সদস্য-মোহাম্মদ মেহেদী হাসান এলিস, মো. সাইফুল ইসলাম, মো. লুৎফর রহমান (লাতু), মোহাম্মদ শাহাদাত হোসেন (শাহীন), মো. আঃ রউফ বাবুল, মির্জা মইন উদ্দিন, খান জাহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম গাজী, আলহাজ্ব শেখ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মো. খোরশেদ আলম ও প্রকৌশলী আজমল খন্দকার সায়েম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button