আলোচিতজাতীয়

রাজধানীতে জুলাই দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হন।

আহতদের নাম জানা গেছে- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩) ও মো. মিহাত (১৭)।

ঘটনার পর আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানকার আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সংবাদ মাধ্যমকে জানান, ‘আহত ১০ জনই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।’

আয়োজকদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, ২০২৪ সালের এই দিনে, দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন। সেই ‘ঐতিহাসিক মুহূর্ত’ স্মরণীয় করে রাখতে প্রতীকী ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। বেলুনটিও তৈরি করা হয়েছিল হেলিকপ্টারের আদলে, যা গ্যাস দিয়ে ভরাট করা হচ্ছিল উড়ানোর আগে। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button