
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার (১১ আগস্ট) থেকে।
বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (১০ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষার্থীদের জন্য সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানানো হবে।
ওরিয়েন্টেশন শেষ হলে নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষাক্রম, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



