আইন-আদালতআলোচিতজাতীয়

জামিন পেলেন ধানমন্ডিতে মারধরের শিকার সেই রিকশাচালক, ব্যাখ্যা তলব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ১৫ আগস্টে রাজধানীর ধানমন্ডি ৩২- এ ৪০০ টাকা দিয়ে ফুুল কিনে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১‌৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাকে জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৬ আগস্ট) আজিজুরকে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক ((এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান এ আবেদন করেন।

এদিকে কীসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়:

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোন অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button