জাতীয়সারাদেশ

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রেলওয়ে পুলিশের সকল থানায় (ছয়টি জেলার ২৪টি থানা) আজ থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হয়েছে। এর মাধ্যমে দেশের সকল থানা সকল ধরনের অনলাইন জিডি সেবার আওতায় এলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না গিয়ে ঘরে বসে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। এর ধারাবাহিকতায় রেলওয়ে থানাগুলোও এই সেবার আওতায় এলো। এখন থেকে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা পাবে।

ডিআইজি আরও বলেন, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button