গাজীপুর

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি: নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিশুর নাম অঙ্কিতা রানী (২)। তিনি হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। নিখোঁজ অপর শিশু তন্ময় মনি দাশ (৭) একই এলাকার তাপশের ছেলে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাপাইর ব্রিজের পশ্চিম পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে অঙ্কিতা ও তন্ময় পরিবারের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় উঠেছিল। নৌকাটি ব্রিজের কাছে পৌঁছালে অপর একটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অঙ্কিতা রানীর মরদেহ উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button