গাজীপুররাজনীতি

আমরা ১৫ বছর ধরে নির্বাচনের জন্য লড়াই করেছি : মির্জা ফখরুল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আর কারও জন্য অপেক্ষার প্রয়োজন নেই, বিলম্বও নয়। এখন নির্বাচনের রাস্তায় গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত এটিকে এগিয়ে নিতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।  

ফখরুল বলেন, “কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে, বিএনপি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলছি—বিএনপি হলো সংস্কারের জন্মদাতা। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির উদ্যোগে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। নানা দিক থেকে চেষ্টা করা হচ্ছে বিএনপিকে হেয় করার জন্য। কিন্তু ধানের শীষে ভোট দেবে জনগণ।”

বিএনপির মহাসচিব সতর্ক করে বলেন, “নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ১৫ বছর ধরে এই নির্বাচনের জন্য লড়াই করেছি। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশা সৃষ্টি হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু বর্তমানে দেশ পরিচালনা করছে আমলারা। আমাদের একমাত্র দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ গঠন।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। আমরা সরকারের কাছে বলছি, শতভাগ নিরপেক্ষ থাকুন। জনগণ কোনো পক্ষপাতিত্ব চাই না।”

ফখরুলের বক্তব্যে উল্লেখ থাকে, “ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির বণ্টন ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের বিষয়ে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button