গাজীপুর

কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো, দুর্বাটি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে শুক্কুর আলী (৫৫), পশ্চিম বালীগাঁও এলাকার মৃত মহসিনের ছেলে গোলাম মহিউদ্দিন (৪৫), কফিল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন শাকিল (২৭), ঈশ্বরপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না মিয়া (২৭) এবং পূবাইলের বিন্দান জয়নগর এলাকার আবু সাইদের ছেলে পনির হোসেন (৪৫)। তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাসের নেতৃত্বে রোববার বিকেলে বক্তারপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৌচান এলাকার একটি লিচুবাগান থেকে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে রোববার সন্ধ্যায় এসআই রিগ্যান মোল্লার নেতৃত্বে পশ্চিম বালীগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ গোলাম মহিউদ্দিন, মুন্না মিয়া ও শাহাদাত হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, রোববার রাত সাড়ে আটটার দিকে এসআই মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ পনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button