চাকরি-বাকরিসারাদেশ

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ অস্থায়ীভাবে সৃজনের সরকারি অনুমোদন দেওয়া হলো। এই পদগুলো রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকবে এবং বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর হবে।”

শর্তে উল্লেখ করা হয়েছে, নতুন পদগুলো অনুমোদিত সাংগঠনিক কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই পদ সৃষ্টির কার্যকারিতা শুরু হবে।

এ ছাড়া ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পদগুলো পূরণ করতে হবে এবং জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তসমূহ যথাযথভাবে অনুসরণসহ সব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button