গাজীপুর

পূবাইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি : মহানগরের পূবাইল এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে।

রোববার (০৯ নভেম্বর) ভোরে খোরাইদের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নারীর নাম মীম আক্তার (২২)। তিনি স্থানীয় বাসিন্দা আকাশের (২৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর মীম আক্তারকে বিয়ে করেন। রবিবার ভোরে আকাশের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় ক্ষুব্ধ জনতা মীম আক্তারকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযুক্ত মীম আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেন, “দুই মাস আগে আকাশ আমাকে বিয়ে করে, কিন্তু তার আগের স্ত্রীর কথা গোপন রেখেছিল। সম্প্রতি সে আবার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করে এবং একসঙ্গে ঘোরাঘুরি করত। শুনেছিলাম, তারা আবার সংসার করবে। দুঃখ ও কষ্ট থেকেই আমি এমন কাজ করেছি।”

জিএমপির পূবাইল থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জনি জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীম স্বীকার করেছে যে আকাশ তাকে তালাক দিয়ে প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনবে বলে হুমকি দিচ্ছিল। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর জেরেই ভোরে ব্লেড দিয়ে আকাশের পুরুষাঙ্গ কেটে দেয়।”

পুলিশ জানায়, ভিকটিম বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button