গাজীপুর

গাজীপুরে বহিষ্কৃত ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতানেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের ২০২৩ সালে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম, মো. মনির হোসেন (মাটি মনির)—সহ মোট ১৫ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা অন্য নেতারা হলেন: গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা আক্তার বীথি, ৩৪নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

প্রসঙ্গত, ২০২৩ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বহিষ্কৃত এসব নেতা। বিএনপি থেকে বহিষ্কার হলেও তারা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button