গাজীপুর

কালীগঞ্জে কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অনুমোদন ছাড়া কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাওরাইদ এলাকার বজলুর রহমানের ছেলে জাকারিয়া (৪৫)।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মাটি দস্যুচক্র’ মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি থেকে অনুমোদন ছাড়াই মাটি কেটে একাধিক ইটভাটায় বিক্রি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে সাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত চারটি ড্রাম ট্রাক হেফাজতে নেয় পুলিশ।মঙ্গলবার মাটি ব্যবসায়ী জাকারিয়া মোবাইল কোর্টে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেন। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button