গাজীপুর

গাজীপুরের পাঁচ আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে ছিল ব্যস্ততা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সারাদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশেই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর–১ আসনে ৮ জন, গাজীপুর–২ আসনে ১৮ জন, গাজীপুর–৩ আসনে ১০ জন, গাজীপুর–৪ আসনে ৯ জন এবং গাজীপুর–৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, গাজীপুর–২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বাধিক ১৮ জন। এর মধ্যে উল্লেখ্য হলো বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী। এছাড়ও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার। তিনি ২০১৮ সালের নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গাজীপুর-১

এই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—মো. মজিবুর রহমান (বিএনপি), শাহ আলম বকশী (জামায়াতে ইসলামী), রুহুল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস. এম. শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), তাসলিমা আক্তার (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–মার্কসবাদী) এবং এমারাত হোসেন খান (স্বতন্ত্র)।

গাজীপুর-২
এই আসনে সর্বাধিক ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—এম. মঞ্জুরুল করিম রনি (বিএনপি), তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), মুহাম্মদ হোসেন আলী (জামায়াতে ইসলামী), হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সালাহ উদ্দিন সরকার (স্বতন্ত্র), মো. জিয়াউল কবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মাসুদ রেজা (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–মার্কসবাদী), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), জিত বড়ুয়া (স্বতন্ত্র), সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মো. মাহবুব আলম (জাতীয় পার্টি), মোহাম্মদ ইসরাফিল মিয়া (জাতীয় পার্টি), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিশ), মোহাম্মদ শরিফুল ইসলাম (জনতার দল), মো. আব্দুল কাইয়ুম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), আব্বাস ইসলাম খান (এবি পার্টি), আলী নাছের খান (এনসিপি) ও মাহফুজুর রহমান খান (গণ অধিকার পরিষদ)।

গাজীপুর-৩
এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—এস. এম. রফিকুল ইসলাম (বিএনপি), মো. জাহাঙ্গীর আলম (জামায়াতে ইসলামী), মুহাম্মদ এহসানুল হক (খেলাফত মজলিস), গোলাম সাব্বির আলী (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (জাতীয় পার্টি), হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ (ইসলামী ঐক্যজোট), মো. ইজাদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কৌশিক আহমেদ (আমার বাংলাদেশ পার্টি) এবং আশিকুল ইসলাম পিয়াল (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)।

গাজীপুর-৪
এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), সালাহ উদ্দিন (জামায়াতে ইসলামী), মানবেন্দ্র দেব (সিপিবি), মো. জাকির হোসেন (আম জনতার দল), মো. কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এনামুল কবীর (জাতীয় পার্টি), মনির হোসাইন (ন্যাশনাল পিপলস পার্টি–এনপিপি), মো. শফিউল্লাহ (স্বতন্ত্র) ও মো. আবুল হাসেম (স্বতন্ত্র)।

গাজীপুর-৫
এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—এ কে এম ফজলুল হক মিলন (বিএনপি), মো. খায়রুল হাসান (জামায়াতে ইসলামী), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), কাজল ভূঞা (গণফোরাম), মো. আজম খান (জনতার দল), রুহুল আমিন (খেলাফত মজলিস), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ডা. মো. সফিউদ্দিন সরকার (জাতীয় পার্টি)।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button