মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তারেক রহমানের গুলশানের ১৯৬ নস্বর বাসায় শেষ শ্রদ্ধা জানানোর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি গুলশান থেকে রওয়ানা হয়।

এর আগে এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় বেগম জিয়ার মরদেহ। পরে তার মরদেহবাহী গাড়িটি সোয়া ৯টার দিকে গুলশানে ছেলের বাসায় পৌঁছায়। সেখানে দলের নেতা-কর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে যান।