বিশেষ প্রতিনিধি : গাজীপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ নারীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে মহানগরের তেলিপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানের সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী। বাকি ছয়জনের মধ্যে হোটেলের ম্যানেজার, কর্মচারী ও খদ্দের রয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।