আলোচিতজাতীয়ধর্ম

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১১ জানুয়ারি) হজ এজেন্সির মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইনসের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠাতে হবে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

এ অবস্থায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button