গাজীপুর

কালীগঞ্জে বাল্যবিয়ের আয়োজন, কনের পিতাকে কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ১৫ বছর বয়সী এক কন্যাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে কনের পিতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বাল্যবিয়ের আয়োজনের তথ্য পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বিয়ের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয় এবং কনের বয়স যাচাই করা হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর হলেও তাকে প্রাপ্তবয়স্ক দেখানোর জন্য ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছিল। এ ঘটনায় ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারায় কনের পিতা রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন বলছে, বাল্যবিবাহ সামাজিক অপরাধ এবং শিশুদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ রোধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button