গাজীপুর

গাজীপুরে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে ৮টি প্রত্যাহার করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত শেষ দিন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে একজন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং দুইজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, গাজীপুর-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী আল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গাজীপুর-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ হোসেন আলী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন সরকার, আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর আব্বাস ইসলাম খান এবং খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন।

এ ছাড়া গাজীপুর-৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি)-এর মো. কৌশিক আহামেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে, গাজীপুর-৫ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় বুধবার প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা, পরদিন থেকে প্রচার শুরু করতে পারবেন তারা।

প্রার্থীতা প্রত্যাহারের পরের কার্যক্রম নিয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আইন ও বিধি অনুসারে নির্ধারিত ফরম-৫ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকায় নামগুলো বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button