Uncategorized

কালীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ঘোরাফেরা, যুবককে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত যুবক নাগরী ইউনিয়নের ধনুন এলাকার জুলহাস মোল্লার ছেলে শ্রেয়ন আহমেদ আলী (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত যুবক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছিলেন। সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কাছে মোটরসাইকেল চলাচলের অনুমোদনপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি। একই সঙ্গে মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্রও উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button