গাজীপুর

গাজীপুর-৫ আসনে ৮০টি কেন্দ্রে প্রায় ৩৬ হাজার ভোটে এগিয়ে মিলন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর-৫ সংসদীয় আসনের ভোটগণনা এখনও চলছে। ১২৪ ভোটকেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এ কে এম ফজলুল হক মিলন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি আপাতত প্রায় ৩৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকের মো. খায়রুল হাসান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে এই চিত্র স্পষ্ট হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় ও সংশ্লিষ্ট ভোটকেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় একযোগে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশেই চলে ভোটগ্রহণ। বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া জানা যাচ্ছে, ১২৪ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৪১৩টি। এর মধ্যে ২ হাজার ৭৩৫টি ভোট বাতিল হয়েছে। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৮টি।

বেসরকারি হিসেব অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ৮৬ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৫০ হাজার ১২৪ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে—জনতার দলের কলম প্রতীকের আজম খান পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের গাজী আতাউর রহমান পেয়েছেন ২ হাজার ৯৬৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ডা. মো. সফিউদ্দিন সরকার পেয়েছেন ৫৫৪ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের আল আমিন দেওয়ান পেয়েছেন ৫২২ ভোট। গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের কাজল ভূঁইয়া পেয়েছেন ১৫৩ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার ৯৬৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button