গাজীপুর
গাজীপুরে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে গুলি, দেশীয় অস্ত্র এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত মধ্যরাতে ধীরাশ্রমের যুগীতলা এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে এগুলে উদ্ধার করা হয়।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, শুক্রবার দিবাগত রাতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যুগীতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থন করছে। পরে সেখানকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে রাত অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং দুইটি হাসুয়া উদ্ধার করা হয়।



