গাজীপুরসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয় একযোগে পাঁচ জেলার প্রশাসককে তাঁদের পদ থেকে প্রত্যাহার করেছে।
রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাজীপুরের জেলার প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।
তাঁদের সকলকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে, গত বছরের ১৩ নভেম্বর মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুরের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। স্বল্প সময়ের মধ্যেই তাঁর এই প্রত্যাহার প্রশাসনিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।



