নিজস্ব সংবাদদাতা : কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন গাজীপুর মহানগরের পূবাইলের সন্তান মোঃ আবুবকর সরকার।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তার মোঃ আবুবকর সরকার (২০৭০২) বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
কর্মজীবনে তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সাভার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।
এরপর একই বছরের ২৫ নভেম্বর তিনি সরাইল উপজেলার নির্বাহী অফিসার পদে যোগ দেন।
এর আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর এবং নারায়ণগঞ্জের ফতুল্লার রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করেছেন তিনি।
সহকারী কমিশনার হিসেবে কুমিল্লায় এবং সিনিয়র সহকারী কমিশনার হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়েও কাজ করেছেন।
মোঃ আবুবকর সরকার গাজীপুর মহানগরের পূবাইল থানার খিলগাঁও এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের পুত্র।
আরো জানতে….
৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি পূবাইলের আবুবকর