Uncategorized

কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাশাইর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিং অভিযানে গিয়ে বিভিন্ন অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাশাইর বাজারের ব্যবসায়ী মো. রেজাউল হক মির্জা (৬০) মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে দোকান পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন।

এ ছাড়া লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ব্যবসায়ী দুর্জয় নন্দীকে ৩ হাজার, মোমেনকে ২ হাজার এবং শামীম ভূঁইয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর ব্যবসায়ী আলী আজগর পাটজাত মোড়ক ছাড়া চাল বিক্রির দায়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর ১৪ ধারায় ১ হাজার টাকা জরিমানার মুখে পড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button