আলোচিতসারাদেশ

বাগেরহাটে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: নিহত অন্তত ১২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তপক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

“তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

রামপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল সংবাদ মাধ্যমকে জানান, তার হাসপাতালে মোট ৬ জনকে নেওয়া হয়েছিল।

“তাদের মধ্যে চারজন আগেই মারা গেছেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সংবাদ মাধ্যমকে বলেন, রামপালের দুর্ঘটনায় হতাহত ১১ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়। আর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button