গাজীপুর কণ্ঠ ডেস্ক : অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৩ বিঘা জমি উদ্ধার করা হয়েছে এবং ১ টি অবৈধ হোটেল ধ্বংস করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম.তরিকুল ইসলাম এর নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
অভিযানে রেলওয়ে কর্মকর্তা, জিআরপি, আরএনবি এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।