আল-আকসায় ঈদের নামাজে সমবেত মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

আল-আকসায় ঈদের নামাজে সমবেত মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের কাছে ঈদের নামাজের আগে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষে উত্তেজনা বেড়েছে।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিদেরকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি কয়েকদিনে ইসরায়েল কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে।

মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ থাকায় মুসল্লিরা ভেতরে প্রবেশ করতে পারেননি। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে নামাজ আদায়ের সুযোগ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

বিপুলসংখ্যক মানুষ নামাজ আদায় করতে মসজিদের আশপাশে, প্রাচীরের কাছে কিংবা যতটা সম্ভব কাছাকাছি এলাকায় অবস্থান নেন।এরই মধ্যে শুক্রবার এই সংঘর্ষ হল।

মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকার চেষ্টা করলে সংঘর্ষ বেড়ে যায়। জনতার ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী।

ঘটনাস্থলের ভিডিওতে বিশৃঙ্খলা, চেচামেচি এবং ব্যাপক সংখ্যক ইসরায়েলি পুলিশের উপস্থিতিতে লোকজনকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখা গেছে।