পদোন্নতি পেলেন কালীগঞ্জের এসিল্যান্ড

পদোন্নতি পেলেন কালীগঞ্জের এসিল্যান্ড

নিজস্ব সংবাদদাতা

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা।

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা জাকিয়া সারওয়ার লিমা বর্তমানে সহকারী সচিব পদমর্যাদায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। পদোন্নতির ফলে তিনি এখন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় উন্নীত হলেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। ২০২৫ সালের ১৭ আগস্ট জাকিয়া সারওয়ার লিমাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাকিয়া সরওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। গত ৭ আগস্ট তাকে চৌদ্দগ্রাম থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

জাকিয়া সরওয়ার লিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) এবং মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন।

তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।