আমেরিকা-ইসরায়েলের জন্য হরমুজ আর ‘কখনোই আগের অবস্থায় ফিরবে না’: ইরান

ইরানের সংসদীয় কমিটি একটি খসড়া বিল অনুমোদন করেছে। তাতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ট্রানজিট ফি দিতে হবে। এই ফি দিতে হবে ইরানের নিজস্ব মুদ্রায়।

আমেরিকা-ইসরায়েলের জন্য হরমুজ আর ‘কখনোই আগের অবস্থায় ফিরবে না’: ইরান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকা ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর কখনও আগের অবস্থায় ফিরবে না—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। 

ওই পোস্টে তারা বলেছে, ‘হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের জন্য।’

পারস্য উপসাগরে এক ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা চূড়ান্ত পর্যায়ের সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে জানানো হয়েছে, কয়েক দিন আগেই ইরানের সংসদীয় কমিটি একটি খসড়া বিল অনুমোদন করেছে। তাতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ট্রানজিট ফি দিতে হবে। 

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ট্রানজিট ফি দিতে হবে ইরানের নিজস্ব মুদ্রায়। মার্কিন ও ইসরায়েলি জাহাজের যাতায়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই বিলে। পাশাপাশি যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে, তাদের পণ্যবাহী জাহাজের যাতায়াতেও কড়াকড়ি আরোপ করা হতে পারে। 

প্রস্তাবিত বিলে হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব রক্ষা, সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয়গুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।