ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্প, নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্প, নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বোমা হামলার চেয়ে অবরোধ কিছুটা বেশি কার্যকর। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।’

এর আগে ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এই প্রস্তাবে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছিল, যা যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য মনে করেনি।

সূত্র: অ্যাক্সিওস