গাজীপুরে ৮০ জন দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

গাজীপুর জেলা পরিষদ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই সেলাই মেশিন বিতরণ করেছে।

গাজীপুরে ৮০ জন দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মো: হাসমত আলী

গাজীপুর জেলা পরিষদ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলার ৮০ জন অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম।