গাজীপুর কণ্ঠ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা দিপঙ্কর চন্দ্র পাল পরিবারের জন্য একটি ফ্রিজ কিনতে গিয়ে পেয়ে গেছেন ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার। মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় পণ্য নিবন্ধনের পরপরই এই পুরস্কার পান তিনি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গাজীপুরের ওই বিক্রয়কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দিপঙ্করের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা
অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতে মার্সেল একটি আস্থার নাম। তিনি ক্রেতাদের অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে ওয়ারেন্টিযুক্ত পণ্য কেনার আহ্বান জানান।
গত ৬ জুন দিপঙ্কর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের ভান্নারা এলাকার মেসার্স ইয়াসিন ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার থেকে মার্সেলের A5X মডেলের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজ কেনার পর ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করার একই দিন মার্সেলের পক্ষ থেকে মুঠোফোনে তাকে পুরস্কারের বিষয়টি জানানো হয়।
বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি বলে জানান দিপঙ্কর। তার ভাষায়, “প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি।”
দিপঙ্কর জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি মার্সেলের C4H মডেলের আরও একটি ফ্রিজ কিনেছেন।
তিনি বলেন, “এই অর্জনে আমি, আমার স্ত্রী ও সন্তানরা ভীষণ খুশি।”
পেশায় স্বর্ণ ব্যবসায়ী দিপঙ্কর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাইশালপাড়া গ্রামের বাসিন্দা হলেও কাজের সুবাদে গাজীপুরের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। বিক্রয়োত্তর সেবা আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করাই এই উদ্যোগের লক্ষ্য বলে দাবি করেছে মার্সেল কর্তৃপক্ষ।