ডুয়েট শিক্ষক সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল মোল্লা, সম্পাদক মাহফুজ আলম

ডুয়েট শিক্ষক সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল মোল্লা, সম্পাদক মাহফুজ আলম

বিশেষ প্রতিনিধি 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজ আলম।

বুধবার (১ জুলাই) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

মোট ১৩ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি: যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক: গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক: গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক: ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক, প্রচার সম্পাদক: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।

এ ছাড়া সদস্যপদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।