গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক
প্রথমার্ধের ভীষণ বাজে ফুটবলের পর, অ্যান্থনি গর্ডনের গোলে বদলে যায় ম্যাচের গতিপথ। পিছিয়ে পড়ে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। অনেক প্রচেষ্টা বিফলে যাওয়ার পর, দর্শনীয় গোলে দলকে পথে ফেরান এন্সো ফের্নান্দেস। এরপর, লিওনেল মেসির মাপা ক্রসে বলকে ঠিকানায় পাঠালেন লাউতারো মার্তিনেস। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল আর্জেন্টিনা, ফাইনালে পৌঁছে গেল লিওনেল স্কালোনির দল।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন এন্সা মার্তিনেস। আর শেষ সময়ে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস।