ফেসবুক বিভ্রাট, লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা

ফেসবুক বিভ্রাট, লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা

গাজীপুর কণ্ঠ, প্রযুক্তি ডেস্ক 

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না তারা। অনেকে অ্যাপ লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।