বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকার একটি কনভেনশন সেন্টারে রবিবার (১৯ জুলাই) গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
গাজীপুর সোসাইটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, অধ্যক্ষ আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, বিএনপি নেতা আব্দুর রশিদ ঢালী, বশির আহমেদ বাচ্চু ও এম খালেক আকন্দ প্রমুখ।
সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার সহস্রাধিক হাজী যোগ দেন। সমাবেশের শেষে গাজীপুর সোসাইটির পক্ষ থেকে হাজীদের আপ্যায়ন করা হয় এবং তাঁদের বিশেষ উপহার প্রদান করা হয়।