বিশেষ প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (২০ অগাস্ট) দুপুরে ‘কাউলতিয়া পুলিশ ক্যাম্প’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জিএমপির কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

উদ্বোধনের সময় জিএমপি কমিশনার বলেন, গাজীপুর সদর থানাধীন কাউলতিয়ায় আরও একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনের ফলে এলাকার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে ভূমিকা রাখবে। তিনি অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বেলায়েত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আবু তাহের মুসল্লি, সাইফুল ইসলাম টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।