সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

নিহত চারজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে আল-খুরমা এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত চারজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া।

তবে নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনাসংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টরা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।