গাজীপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ‘টাকা দাবি’, সতর্ক করল জেলা পুলিশ

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

গাজীপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ‘টাকা দাবি’, সতর্ক করল জেলা পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি করছে। এমন অভিযোগ পাওয়ার পর সবাইকে সতর্ক থাকতে বলেছে জেলা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ‘পুলিশ সুপার গাজীপুর’ নামক জেলা পুলিশের ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। 

জেলা পুলিশের বার্তায় বলা হয়, এ ধরনের প্রতারণার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা নির্দিষ্ট দুটি নম্বরে যোগাযোগ করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 

নম্বর দুটি হলো ওসি (ডিবি) ০১৩২০০৯২৫০১ এবং কন্ট্রোল রুম ০১৩২০০৯৩২৯৮।

এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।