সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে দুর্ঘটনাটি কখন, কোথায় ও কীভাবে ঘটেছে, বিস্তারিত এখনো জানা যায়নি। 

তাদের মরদেহ বর্তমানে রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা হলেন মো. আলমগীর ও মো. ফরহাদ। তাদের দুজনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। 

নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদন হালনাগাদ করা হবে।