যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, “বেদনাদায়ক আঘাতেরু মুখে পড়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে। যুদ্ধ বন্ধে আলোচনা আবার শুরুর চেষ্টা চলার মধ্যেই তিনি এ কথা বললেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

মোজতবা খামেনির দাবি, ইরানের যোদ্ধা ও হরমুজ প্রণালির প্রহরীদের কাছ থেকে আঘাত খাওয়ার পর “শত্রুপক্ষ” আরব সাগরের বাইরে যেতে আর সাহস পাচ্ছে না।

তিনি বলেন, এ ঝুঁকি নিতে গেলেই তারা নিজেদের ক্ষতি ডেকে এনেছে। খুব শিগগির আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি।

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। তখন থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে।

যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথে পরিবহন হতো। যুদ্ধ শুরুর পর তেহরান প্রণালিতে অবরোধ দিলে জবাবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

আরব উপদ্বীপ থেকে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত আরব সাগর বিশ্ববাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ইরানের উপকূল ও হরমুজ প্রণালির সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে।রে।