গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করেছে।
সোমবার (১৬ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কমিটি দুটির নাম জানানো হয়।
জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে ইয়াছির আকরাম পলাশকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু তাহের প্রধান। সিনিয়র সহসভাপতি হয়েছেন তপন খান, সহসভাপতি নাজিম সরকার। এ ছাড়া এস এম কামরুজ্জামান শামীম প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন (মন্ডল) যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদার সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

শেখ ইমরান রেজা ও আবু তাহের প্রধান।
মহানগর কমিটির সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা। সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছেন মাহমুদ হাসান রাজু। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোয়ায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি দুটি অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় নেতৃত্ব দুটি ইউনিটকেই আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলেছে।
মহানগর কমিটির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে আলাদা একটি নির্দেশনাও আছে। সেখানে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সিদ্ধান্ত নেবেন।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।